ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দাপ্তরিক কাজে শৃঙ্খলা ও সেবার গতি বাড়ানোর নির্দেশ এমপি শামসুর রহমান শিমুল বিশ্বাস

ছবিঃ সংগৃহীত

সরকারি দপ্তরগুলোর কার্যক্রমে গতি আনা, শৃঙ্খলা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন পাবনা সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস।

সোমবার (২ মার্চ) দুপুরে পাবনা সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচিত হওয়ার পর এটি ছিল তার প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা। এসময় তাকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা জানানো হয়।

সভায় উপস্থিত কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানরা তাদের দাপ্তরিক কাজের নানা সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। সেগুলো সমাধানের আশ্বাস দিয়ে এমপি বলেন, মানুষ বিপদে পড়ে সরকারি দপ্তরে সেবা নিতে আসে। তাই দায়িত্ব পালনের পাশাপাশি সেবাগ্রহীতারা যেন অতিরিক্ত ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি দাপ্তরিক কাজে শৃঙ্খলা বজায় রেখে দ্রুত ও ভোগান্তিমুক্ত সেবা নিশ্চিত করার ওপর জোর দেন।

ইউপি চেয়ারম্যানদের উদ্দেশে তিনি বলেন, দেশের অনেক মানুষ অসহায় ও প্রান্তিক। তাদের সহায়তায় সরকার বিভিন্ন উন্নয়ন ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। দ্বিতীয় ধাপে ফ্যামিলি কার্ডের বরাদ্দ আসবে উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত সুবিধাভোগীদের কাছে যেন এসব সহায়তা পৌঁছায়, তা নিশ্চিত করা জনপ্রতিনিধিদের দায়িত্ব।

একই সঙ্গে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমপি বা রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে কোনো ধরনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম এবং এবি ট্রাস্ট–এর ট্রাস্টি আখিনুর ইসলাম রেমনও অংশ নেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

দাপ্তরিক কাজে শৃঙ্খলা ও সেবার গতি বাড়ানোর নির্দেশ এমপি শামসুর রহমান শিমুল বিশ্বাস

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

সরকারি দপ্তরগুলোর কার্যক্রমে গতি আনা, শৃঙ্খলা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন পাবনা সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস।

সোমবার (২ মার্চ) দুপুরে পাবনা সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচিত হওয়ার পর এটি ছিল তার প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা। এসময় তাকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা জানানো হয়।

সভায় উপস্থিত কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানরা তাদের দাপ্তরিক কাজের নানা সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। সেগুলো সমাধানের আশ্বাস দিয়ে এমপি বলেন, মানুষ বিপদে পড়ে সরকারি দপ্তরে সেবা নিতে আসে। তাই দায়িত্ব পালনের পাশাপাশি সেবাগ্রহীতারা যেন অতিরিক্ত ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি দাপ্তরিক কাজে শৃঙ্খলা বজায় রেখে দ্রুত ও ভোগান্তিমুক্ত সেবা নিশ্চিত করার ওপর জোর দেন।

ইউপি চেয়ারম্যানদের উদ্দেশে তিনি বলেন, দেশের অনেক মানুষ অসহায় ও প্রান্তিক। তাদের সহায়তায় সরকার বিভিন্ন উন্নয়ন ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। দ্বিতীয় ধাপে ফ্যামিলি কার্ডের বরাদ্দ আসবে উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত সুবিধাভোগীদের কাছে যেন এসব সহায়তা পৌঁছায়, তা নিশ্চিত করা জনপ্রতিনিধিদের দায়িত্ব।

একই সঙ্গে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমপি বা রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে কোনো ধরনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম এবং এবি ট্রাস্ট–এর ট্রাস্টি আখিনুর ইসলাম রেমনও অংশ নেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ