ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মোহনপুরে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দিলেন এমপি শফিকুল হক মিলন

মোঃ রুবেল সরকার
মোঃ রুবেল সরকার
প্রকাশ : ০২ মার্চ ২০২৬

মোহনপুরে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দিলেন এমপি শফিকুল হক মিলন

রাজশাহীর মোহনপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং আসন্ন ঈদুল ফিতরে মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন পবা–মোহনপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন

সভায় সংসদ সদস্য বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন জরুরি। কোথাও যেন কোনো ধরনের মব সৃষ্টি হতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, মাদক বর্তমানে প্রতিটি এলাকার বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের আইনের আওতায় আনতে হবে। বিশেষ করে মোহনপুরের বিভিন্ন স্কুল ও কলেজ মাঠে রাতের আঁধারে মাদকের আড্ডা বসার অভিযোগ তুলে ধরে তিনি এসব স্থানে নজরদারি বাড়াতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন। একই সঙ্গে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়ার পরামর্শ দেন তিনি।

রমজান ও ঈদ প্রসঙ্গে এমপি শফিকুল হক মিলন বলেন, ঈদের আগে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ নিজ নিজ এলাকায় ফিরবেন। এ সময় সড়কে যেন জনভোগান্তি না হয়, সে বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নজর দিতে হবে। পাশাপাশি মার্কেট ও বাজার এলাকায় মানুষ যেন নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে এবং নকল ও ভেজাল খাদ্যপণ্য বিক্রি রোধে কার্যকর তদারকির নির্দেশনা দেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজীম উদ্দিন সরকার, মোহনপুর থানা অফিসার ইনচার্জ মইনুদ্দিনসহ উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মোহনপুরে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দিলেন এমপি শফিকুল হক মিলন

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

রাজশাহীর মোহনপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং আসন্ন ঈদুল ফিতরে মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন পবা–মোহনপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন

সভায় সংসদ সদস্য বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন জরুরি। কোথাও যেন কোনো ধরনের মব সৃষ্টি হতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, মাদক বর্তমানে প্রতিটি এলাকার বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের আইনের আওতায় আনতে হবে। বিশেষ করে মোহনপুরের বিভিন্ন স্কুল ও কলেজ মাঠে রাতের আঁধারে মাদকের আড্ডা বসার অভিযোগ তুলে ধরে তিনি এসব স্থানে নজরদারি বাড়াতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন। একই সঙ্গে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়ার পরামর্শ দেন তিনি।

রমজান ও ঈদ প্রসঙ্গে এমপি শফিকুল হক মিলন বলেন, ঈদের আগে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ নিজ নিজ এলাকায় ফিরবেন। এ সময় সড়কে যেন জনভোগান্তি না হয়, সে বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নজর দিতে হবে। পাশাপাশি মার্কেট ও বাজার এলাকায় মানুষ যেন নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে এবং নকল ও ভেজাল খাদ্যপণ্য বিক্রি রোধে কার্যকর তদারকির নির্দেশনা দেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজীম উদ্দিন সরকার, মোহনপুর থানা অফিসার ইনচার্জ মইনুদ্দিনসহ উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ