ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিরাজগঞ্জে রেলওয়ের জমি থেকে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে রেলওয়ের জমি থেকে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমি দখলমুক্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে। নেতৃত্ব দেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের ভূ-সম্পদ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম। 

স্টেশন চত্বর এলাকায় সড়কের পাশে রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা মোবাইল মেরামতের দোকান, কাপড়ের দোকান ও হোটেলসহ স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৬০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। 

ভূ-সম্পদ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধভাবে এসব স্থাপনা গড়ে উঠেছিল। সেগুলো উচ্ছেদের লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। 

অভিযানে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুণ্ডু, বিভাগীয় প্রকৌশলী নাজিব কায়সার এবং বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

রেলওয়ের জমিতে অবৈধ দখল দেশের বিভিন্ন স্টেশন এলাকায় দীর্ঘদিনের পুরনো সমস্যা। জামতৈলে এই উচ্ছেদ অভিযান সেই বাস্তবতার একটি দৃষ্টান্ত। তবে উচ্ছেদের পর জমিগুলো কীভাবে সংরক্ষণ করা হবে এবং পুনরায় দখল ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে রেলওয়ের জমি থেকে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমি দখলমুক্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে। নেতৃত্ব দেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের ভূ-সম্পদ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম। 

স্টেশন চত্বর এলাকায় সড়কের পাশে রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা মোবাইল মেরামতের দোকান, কাপড়ের দোকান ও হোটেলসহ স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৬০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। 

ভূ-সম্পদ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধভাবে এসব স্থাপনা গড়ে উঠেছিল। সেগুলো উচ্ছেদের লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। 

অভিযানে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুণ্ডু, বিভাগীয় প্রকৌশলী নাজিব কায়সার এবং বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

রেলওয়ের জমিতে অবৈধ দখল দেশের বিভিন্ন স্টেশন এলাকায় দীর্ঘদিনের পুরনো সমস্যা। জামতৈলে এই উচ্ছেদ অভিযান সেই বাস্তবতার একটি দৃষ্টান্ত। তবে উচ্ছেদের পর জমিগুলো কীভাবে সংরক্ষণ করা হবে এবং পুনরায় দখল ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ