ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পাবনা শহরে কাচারীপাড়া থেকে শর্টগান সহ নারী গ্রেফতার

মনিরুজ্জামান মুন্না
মনিরুজ্জামান মুন্না
প্রকাশ : ১০ মার্চ ২০২৬

পাবনা শহরে কাচারীপাড়া থেকে শর্টগান সহ নারী গ্রেফতার
ছবি সংগৃহীত

পাবনা সদর উপজেলার কাচারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি শর্টগান, বন্দুকের বাট ও অস্ত্র তৈরির মেশিনারিজ টুলবক্সসহ এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২। গ্রেফতারকৃত নারী হলেন ফারহানা খন্দকার (৪৫)।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটে র‍্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ (সিপিসি-২) পাবনার একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন এর নেতৃত্বে কাচারীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফারহানা খন্দকারকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে একটি শর্টগান, একটি বন্দুকের বাট ও একটি অস্ত্র তৈরির মেশিনারিজ টুলবক্স উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ফারহানা খন্দকার পাবনা সদর উপজেলার কাচারীপাড়া এলাকার মৃত কে এম শহিদুল ইসলামের মেয়ে এবং রকিব রানার স্ত্রী।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাস দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পাবনা শহরে কাচারীপাড়া থেকে শর্টগান সহ নারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

পাবনা সদর উপজেলার কাচারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি শর্টগান, বন্দুকের বাট ও অস্ত্র তৈরির মেশিনারিজ টুলবক্সসহ এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২। গ্রেফতারকৃত নারী হলেন ফারহানা খন্দকার (৪৫)।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটে র‍্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ (সিপিসি-২) পাবনার একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন এর নেতৃত্বে কাচারীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফারহানা খন্দকারকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে একটি শর্টগান, একটি বন্দুকের বাট ও একটি অস্ত্র তৈরির মেশিনারিজ টুলবক্স উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ফারহানা খন্দকার পাবনা সদর উপজেলার কাচারীপাড়া এলাকার মৃত কে এম শহিদুল ইসলামের মেয়ে এবং রকিব রানার স্ত্রী।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাস দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ