চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমতাজ বেগম (৩০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রোববার (১ মার্চ) বিকেলে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের একটি অভিযানিক দল আলমডাঙ্গা থানাধীন গোবিন্দপুর গ্রামের মাঠপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গোবিন্দপুর গ্রামের মাঠপাড়া এলাকার বাসিন্দা মোছা. মমতাজ বেগমকে নিজ বাড়িতে অবস্থানরত অবস্থায় আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
জানা গেছে, আটক মমতাজ বেগম মো. তারেক মিয়ার স্ত্রী এবং আলাউদ্দিন শেখের মেয়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের সংখ্যা ৪০ পিস, যার মোট ওজন প্রায় ৪ গ্রাম। প্রতিটি ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩০০ টাকা হিসেবে জব্দকৃত মাদকের বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. কবির উদ্দিন তালুকদার বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন