নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০৫ বোতল অবৈধ এসকাফ (Eskuf) কফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ মিডিয়া সেল জানায়, সোমবার (০২ মার্চ ২০২৬) বাংলাদেশ পুলিশ নীলফামারী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির একটি দল কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বাহাগিলি (ঘোনপাড়া) এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রভাস চন্দ্র রায়ের বসতবাড়ির শয়নকক্ষ থেকে প্লাস্টিকের বস্তায় সংরক্ষিত ১০৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
পুলিশের হিসাবে জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।
এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় মামলা নং–০৫ (তারিখ: ০২ মার্চ ২০২৬), জিআর নং–৬০/২০২৬ দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন