ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা অস্ট্রেলিয়ার নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। সোমবার (২ মার্চ) অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর আল-জাজিরার।
পেনি ওং বলেন, আমরা এই হামলায় অংশ নিইনি এবং ভবিষ্যতেও অংশ নেওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক আগে থেকেই টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৫ সালে সিডনি ও মেলবোর্নে ইহুদিবিদ্বেষী অগ্নিসংযোগের নেপথ্যে ইরানের বিপ্লবী গার্ডের হাত রয়েছে এই অভিযোগে ক্যানবেরা থেকে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছিল। তেহরান অবশ্য সেই অভিযোগ অস্বীকার করে আসছে।
অতীতে ইরাক যুদ্ধসহ একাধিক মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানে অস্ট্রেলিয়াকে সক্রিয় ভূমিকায় দেখা গেলেও, এবারের ইরান সংকটে নিজেদের দূরে রাখার সিদ্ধান্ত নিল দেশটি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন