ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সৌদির আরামকোতে ড্রোন হামলা, রাস তানুরা শোধনাগার বন্ধ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০২ মার্চ ২০২৬

সৌদির আরামকোতে ড্রোন হামলা, রাস তানুরা শোধনাগার বন্ধ

সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার কোম্পানি আরামকোতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর জেরে রাস তানুরা রিফাইনারির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আল আরাবিয়া টিভিকে জানান, রাস তানুরা শোধনাগার লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়। হামলার সময় স্থাপনায় আগুন লেগে গেলেও তা সীমিত ছিল এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত রাস তানুরা বিশ্বের অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র। আরামকো পরিচালিত এই শোধনাগারে প্রতিদিন পাঁচ লাখ পঞ্চাশ হাজার ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল শোধন করা হয়। পাশের রপ্তানি টার্মিনাল থেকে প্রতিদিন লক্ষাধিক ব্যারেল তেল বিশ্ববাজারে সরবরাহ করা হয়।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সাম্প্রতিক সময়ে ইরান উপসাগরীয় দেশগুলো এবং ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এই পরিস্থিতিতে বিশ্বের এত গুরুত্বপূর্ণ একটি তেল শোধনাগারে হামলা আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সৌদির আরামকোতে ড্রোন হামলা, রাস তানুরা শোধনাগার বন্ধ

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার কোম্পানি আরামকোতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর জেরে রাস তানুরা রিফাইনারির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আল আরাবিয়া টিভিকে জানান, রাস তানুরা শোধনাগার লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়। হামলার সময় স্থাপনায় আগুন লেগে গেলেও তা সীমিত ছিল এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত রাস তানুরা বিশ্বের অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র। আরামকো পরিচালিত এই শোধনাগারে প্রতিদিন পাঁচ লাখ পঞ্চাশ হাজার ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল শোধন করা হয়। পাশের রপ্তানি টার্মিনাল থেকে প্রতিদিন লক্ষাধিক ব্যারেল তেল বিশ্ববাজারে সরবরাহ করা হয়।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সাম্প্রতিক সময়ে ইরান উপসাগরীয় দেশগুলো এবং ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এই পরিস্থিতিতে বিশ্বের এত গুরুত্বপূর্ণ একটি তেল শোধনাগারে হামলা আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি করেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ