যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে বিভিন্ন দেশে মোট ৬০০ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু ইরানেই প্রাণ হারিয়েছেন ৫৫৫ জন।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫৫ জনে দাঁড়িয়েছে। রাজধানী তেহরানের নিলুফার স্কয়ারে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। হামলায় গান্ধী হাসপাতাল এবং একটি পুলিশ ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যৌথ হামলায় নিহত বেড়ে প্রায় ১৮০ জনে দাঁড়িয়েছে।
ইরানের বাইরে টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী নিহতের দেশওয়ারি হিসাব নিচে দেওয়া হলো —
লেবানন: ৩১ জন, ইসরায়েল: ১০ জন, সংযুক্ত আরব আমিরাত: ৩ জন, সিরিয়া: ৪ জন, ইরাক: ২ জন এবং কুয়েত: ১ জন।
এদিকে ইরানের ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি এবং সম্ভাব্য পরবর্তী সর্বোচ্চ নেতার দাবিদার হাসান খোমেনি দেশবাসীকে রাস্তায় ও মসজিদে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেন, এক মুহূর্তের জন্যও রাস্তা ও মসজিদ ত্যাগ করবেন না। জনগণের হৃদয় ও উপস্থিতিই আমাদের টিকিয়ে রেখেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন