দক্ষিণ ইরানের ফারস প্রদেশের ল্যামার্ড শহরে একটি স্পোর্টস হলে ইসরায়েলি হামলায় ২০ জন ভলিবল খেলোয়াড় নিহত হয়েছেন। এছাড়া প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। একাধিক ইরানি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
তথ্য অনুসারে, ফারস প্রদেশের ভূখণ্ডে মোট চারটি রকেট আঘাত হানে, যার মধ্যে ল্যামার্ড শহরও ছিল লক্ষ্যবস্তু।
ল্যামার্ড জেলার নির্বাহী প্রধান আলি আলিজাদেহ জানান, শহরের একটি স্পোর্টস হল এবং দুটি আবাসিক ভবনের ওপর ইসরায়েল-মার্কিন হামলায় কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছেন। ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত তাঁর বিবৃতিতে বলা হয়, হামলার সময় স্পোর্টস হল এবং দুটি আবাসিক ভবন সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তিনি সতর্ক করেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বেসামরিক খেলাধুলার স্থাপনায় এই হামলা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ইরান ইতোমধ্যে এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন