বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গত ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে ভিজিটর ও ভ্রমণ ভিসা কার্যক্রম আগের মতোই চালু থাকবে বলে জানানো হয়েছে।
সোমবার সকালে বাংলাদেশে মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেই এই স্থগিতাদেশ প্রযোজ্য।
মার্কিন দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে, এই স্থগিতাদেশ কেবল অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। যারা বেড়াতে বা স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে যেতে চান, তারা আগের মতোই ভিসা সুবিধা পাবেন।
এছাড়া পোস্টে আরও জানানো হয়, ভিসার আবেদন গ্রহণ এবং নির্ধারিত সাক্ষাৎকার প্রক্রিয়া আগের মতোই চলমান থাকবে। দূতাবাসগুলোতে ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রমও অব্যাহত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে অভিবাসন নীতিতে একাধিক কড়াকড়ি আরোপ করেছে। বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের এই সিদ্ধান্ত প্রবাসী কমিউনিটিতে উদ্বেগ সৃষ্টি করেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন