ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩১, আহত ১৪৯

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০২ মার্চ ২০২৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩১, আহত ১৪৯

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার পর লেবাননের রাজধানী বৈরুতে পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় লেবাননে কমপক্ষে ৩১ জন নাগরিক নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন।

সোমবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৈরুতের দক্ষিণ শহরতলি এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে তেহরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর পরপরই লেবাননজুড়ে মুহুর্মুহু বিমান হামলা শুরু করে ইসরায়েল।

ইরান-ইসরায়েল-মার্কিন সংঘাতের জের ধরে লেবাননে এই নতুন সংঘর্ষ পুরো অঞ্চলকে আরও অস্থির করে তুলছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩১, আহত ১৪৯

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার পর লেবাননের রাজধানী বৈরুতে পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় লেবাননে কমপক্ষে ৩১ জন নাগরিক নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন।

সোমবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৈরুতের দক্ষিণ শহরতলি এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে তেহরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর পরপরই লেবাননজুড়ে মুহুর্মুহু বিমান হামলা শুরু করে ইসরায়েল।

ইরান-ইসরায়েল-মার্কিন সংঘাতের জের ধরে লেবাননে এই নতুন সংঘর্ষ পুরো অঞ্চলকে আরও অস্থির করে তুলছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ