ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ট্রাম্পের ইরান হামলার নির্দেশ নিয়ে প্রশ্ন তুললেন সিনেটর স্যান্ডার্স

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০২ মার্চ ২০২৬

ট্রাম্পের ইরান হামলার নির্দেশ নিয়ে প্রশ্ন তুললেন সিনেটর স্যান্ডার্স

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলার নির্দেশ নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন দেশটির প্রবীণ সিনেটর বার্নি স্যান্ডার্স। রবিবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি এই হামলার যৌক্তিকতা নিয়ে সরাসরি সন্দেহ প্রকাশ করেন।

পোস্টে স্যান্ডার্স লেখেন, ট্রাম্প বলেছেন তিনি ইরানে হামলা করেছেন কারণ ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় — সত্যিই? পোস্টের শেষে তিনি আরও যোগ করেন, ভিয়েতনাম, ইরাক, ইরান — আরেকটি মিথ্যা, আরেকটি যুদ্ধ।

স্যান্ডার্সের এই মন্তব্য মার্কিন রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তুলেছে। তাঁর বক্তব্যে ইঙ্গিত স্পষ্ট — অতীতের ভিয়েতনাম ও ইরাক যুদ্ধের মতো এবারও মিথ্যা অজুহাতে যুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, পারমাণবিক ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলার মাঝেই গত শনিবার ভোরে ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ট্রাম্পের ইরান হামলার নির্দেশ নিয়ে প্রশ্ন তুললেন সিনেটর স্যান্ডার্স

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলার নির্দেশ নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন দেশটির প্রবীণ সিনেটর বার্নি স্যান্ডার্স। রবিবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি এই হামলার যৌক্তিকতা নিয়ে সরাসরি সন্দেহ প্রকাশ করেন।

পোস্টে স্যান্ডার্স লেখেন, ট্রাম্প বলেছেন তিনি ইরানে হামলা করেছেন কারণ ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় — সত্যিই? পোস্টের শেষে তিনি আরও যোগ করেন, ভিয়েতনাম, ইরাক, ইরান — আরেকটি মিথ্যা, আরেকটি যুদ্ধ।

স্যান্ডার্সের এই মন্তব্য মার্কিন রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তুলেছে। তাঁর বক্তব্যে ইঙ্গিত স্পষ্ট — অতীতের ভিয়েতনাম ও ইরাক যুদ্ধের মতো এবারও মিথ্যা অজুহাতে যুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, পারমাণবিক ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলার মাঝেই গত শনিবার ভোরে ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ