ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নেতানিয়াহুকে মোদির ফোন, সংঘাত বন্ধের আহ্বান

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০২ মার্চ ২০২৬

নেতানিয়াহুকে মোদির ফোন, সংঘাত বন্ধের আহ্বান

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনালাপে নেতানিয়াহুকে দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার দিবাগত রাত প্রায় ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ভারতের প্রধানমন্ত্রী। পোস্টে মোদি বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তাঁর ফোনালাপ হয়েছে এবং বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, ফোনালাপে সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা নেতানিয়াহুকে জানানো হয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে। মোদি স্পষ্ট করে বলেন, এই সংঘাত এখনই বন্ধ হওয়া উচিত।

উল্লেখ্য, পরমাণু ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলার মাঝেই গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ইরানে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই হামলায় তেহরানসহ দেশের বিভিন্ন শহরে ব্যাপক বিস্ফোরণ ঘটে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নেতানিয়াহুকে মোদির ফোন, সংঘাত বন্ধের আহ্বান

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনালাপে নেতানিয়াহুকে দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার দিবাগত রাত প্রায় ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ভারতের প্রধানমন্ত্রী। পোস্টে মোদি বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তাঁর ফোনালাপ হয়েছে এবং বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, ফোনালাপে সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা নেতানিয়াহুকে জানানো হয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে। মোদি স্পষ্ট করে বলেন, এই সংঘাত এখনই বন্ধ হওয়া উচিত।

উল্লেখ্য, পরমাণু ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলার মাঝেই গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ইরানে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই হামলায় তেহরানসহ দেশের বিভিন্ন শহরে ব্যাপক বিস্ফোরণ ঘটে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ