নওগাঁর ধামইরহাটে আলতাদিঘী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৭০ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। রোববার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার আলতাদিঘী এলাকার মসজিদ সংলগ্ন পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা গেছে, ১ মার্চ ২০২৬ রাত আনুমানিক ২৩০০ ঘটিকায় কালুপাড়া বিওপির টহল কমান্ডার সুবেদার মো. সফিকুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ২৬৮/৯এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন আলতাদিঘী এলাকায় অভিযান চালায়। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ১৭০ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে ১৪ বিজিবির অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত সকল ধরনের অপরাধ দমনে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন