ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কূটনৈতিক সমাধানের আহ্বান

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ০১ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ

মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতিতে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ রবিবার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে দেশের এই সুষ্পষ্ট অবস্থান তুলে ধরা হয়।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে সাম্প্রতিক সামরিক হামলার পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছে, এ ধরনের যুদ্ধাবস্থা ও বৈরিতা অব্যাহত থাকলে তা কেবল ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকেই নষ্ট করবে না, বরং সাধারণ বেসামরিক জনগণের কল্যাণকেও চরমভাবে বিপন্ন করবে।

উদ্ভূত পরিস্থিতিতে সংঘাত আরও না বাড়িয়ে মতপার্থক্য নিরসনে সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অবিলম্বে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ করে দ্রুত আলোচনার টেবিলে অর্থাৎ কূটনৈতিক পথে ফিরে আসার জোর আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ বিশ্বাস করে, অস্ত্রের আস্ফালন নয়, বরং আলোচনার মাধ্যমেই দীর্ঘস্থায়ী শান্তি অর্জন সম্ভব।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ আন্তরিকভাবে আশা করে যে, যত দ্রুত সম্ভব এই সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তির সুবাতাস বইবে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতা দ্রুত ফিরিয়ে আনার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখারও আহ্বান জানিয়েছে ঢাকা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ