ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামোর অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব এবং দেশটির গোয়েন্দা পুলিশ সংস্থা 'ফারাজা'-র প্রধান গোলামরেজা রেজাইয়ান নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি এই খবরটি নিশ্চিত করেছে। গত দুই দিন ধরে ইরানজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো নজিরবিহীন বিমান হামলার ধারাবাহিকতায় তিনি প্রাণ হারান।
গোলামরেজা রেজাইয়ান ইরানের নিরাপত্তা ব্যবস্থায় একজন অত্যন্ত অভিজ্ঞ ও প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। ফারাজার প্রধান হওয়ার আগে তিনি ইমিগ্রেশন ও ফরেন ন্যাশনাল পুলিশ, চিফ অব ইন্টেলিজেন্স এবং পাবলিক সিকিউরিটি পুলিশের প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইরানের পুরো পুলিশ বাহিনীর ডিরেক্টর অব জেনারেল ইন্সপেক্টর হিসেবেও তিনি কাজ করেছেন। তার এই দীর্ঘ অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ পদগুলো প্রমাণ করে যে, তিনি ইরানের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও গোয়েন্দা তৎপরতার মূল কারিগরদের একজন ছিলেন।
রেজাইয়ানের মৃত্যুর সংবাদ এমন এক সময়ে এলো যখন ইরান তার ইতিহাসের সবচেয়ে কঠিন নেতৃত্বের সংকটে ভুগছে। গত কয়েক ঘণ্টার ব্যবধানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাজিরজাদেহ এবং সশস্ত্র বাহিনীর প্রধান লে. জেনারেল আব্দুলরহিম মৌসাভি নিহত হওয়ার খবর নিশ্চিত হয়েছে। সামরিক বাহিনীর পাশাপাশি গোয়েন্দা পুলিশের শীর্ষ প্রধানের এই মৃত্যু তেহরানের অভ্যন্তরীণ গোয়েন্দা নেটওয়ার্ক এবং নিরাপত্তা ব্যবস্থাকে কার্যত অচল করে দেওয়ার উপক্রম হয়েছে।
বিশ্বের বিভিন্ন সামরিক বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অত্যন্ত পরিকল্পিতভাবে ইরানের 'চেইন অব কমান্ড' বা নেতৃত্ব কাঠামোকে ধ্বংস করে দেওয়ার লক্ষ্য নিয়েছে। একের পর এক শীর্ষ কমান্ডারের নিহতের ফলে ইরানের সামরিক ও প্রশাসনিক বিভাগগুলোর মধ্যে সমন্বয়হীনতা তৈরি হতে পারে। বিশেষ করে গোলামরেজা রেজাইয়ানের মতো একজন গোয়েন্দা কর্মকর্তার মৃত্যুতে দেশটির অভ্যন্তরীণ নজরদারি এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার ক্ষমতা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে।
বর্তমানে ইরানজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক চলছে এবং নিরাপত্তা বাহিনী উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। তবে শীর্ষ নেতৃত্বের এই একের পর এক পতন ইরানের ভবিষ্যৎ অবস্থান ও যুদ্ধের গতিপ্রকৃতি নিয়ে এক বিশাল রহস্য ও উদ্বেগের সৃষ্টি করেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন