মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাত–এ গত শনিবার থেকে এখন পর্যন্ত মোট ১৩৭টি ক্ষেপণাস্ত্র এবং ২০৯টি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইরান।
অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করতে সক্ষম হয়েছে আমিরাতের প্রতিরক্ষা বাহিনী। তবে কয়েকটি প্রতিহত করা সম্ভব হয়নি। সেসব হামলায় দেশটিতে অন্তত একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও সাতজন।
বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর একটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর–এও ইরানি ড্রোন আঘাত হেনেছে বলে আমিরাতের প্রতিরক্ষা বাহিনীর সর্বশেষ বিবৃতিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবির দক্ষিণে অবস্থিত আল দাফরা বিমান ঘাঁটি এবং দুবাইয়ের জেবেল আলী বন্দর যৌথভাবে ব্যবহার করে আমিরাত ও মার্কিন সেনাবাহিনী।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন