ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপকের কান্না, ইরানে ৪০ দিনের শোক

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০১ মার্চ ২০২৬

খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপকের কান্না, ইরানে ৪০ দিনের শোক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির আকস্মিক মৃত্যুসংবাদ প্রচার করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে সরাসরি সম্প্রচারেই কান্নায় ভেঙে পড়েছেন দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক সংবাদ উপস্থাপক। আজ রবিবার (১ মার্চ) টেলিভিশনে আনুষ্ঠানিক বিবৃতি পাঠ করার সময় ওই উপস্থাপককে অশ্রুসিক্ত কণ্ঠে খবরটি পরিবেশন করতে দেখা যায়, যা মুহূর্তেই পুরো ইরানে শোকাবহ পরিবেশ তৈরি করেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়েছে, পারমাণবিক শক্তিধর দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। ভয়াবহ এই হামলায় কেবল সর্বোচ্চ নেতাই নন, প্রাণ হারিয়েছেন তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্যও। নিহতদের মধ্যে খামেনির কন্যা, জামাতা, নাতি ও পুত্রবধূ রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

টেলিভিশন পর্দায় দেখা যায়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই ঘোষণা দেওয়ার সময় সংবাদ উপস্থাপক বারবার তাঁর আবেগ নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন এবং কাঁদতে কাঁদতে বিবৃতিটি শেষ করেন। এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরান সরকার দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই দীর্ঘ শোককালীন সময়ে দেশটির সকল সরকারি প্রতিষ্ঠান ও জনজীবনে বিশেষ বিধিনিষেধ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনা ও সর্বোচ্চ নেতার শাহাদাত বরণের খবর পুরো অঞ্চলের ভূ-রাজনীতিকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিয়েছে। বিশেষ করে পবিত্র রমজান মাসে এ ধরনের বড় মাপের সামরিক পদক্ষেপ বিশ্বশান্তি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপকের কান্না, ইরানে ৪০ দিনের শোক

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির আকস্মিক মৃত্যুসংবাদ প্রচার করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে সরাসরি সম্প্রচারেই কান্নায় ভেঙে পড়েছেন দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক সংবাদ উপস্থাপক। আজ রবিবার (১ মার্চ) টেলিভিশনে আনুষ্ঠানিক বিবৃতি পাঠ করার সময় ওই উপস্থাপককে অশ্রুসিক্ত কণ্ঠে খবরটি পরিবেশন করতে দেখা যায়, যা মুহূর্তেই পুরো ইরানে শোকাবহ পরিবেশ তৈরি করেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়েছে, পারমাণবিক শক্তিধর দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। ভয়াবহ এই হামলায় কেবল সর্বোচ্চ নেতাই নন, প্রাণ হারিয়েছেন তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্যও। নিহতদের মধ্যে খামেনির কন্যা, জামাতা, নাতি ও পুত্রবধূ রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

টেলিভিশন পর্দায় দেখা যায়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই ঘোষণা দেওয়ার সময় সংবাদ উপস্থাপক বারবার তাঁর আবেগ নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন এবং কাঁদতে কাঁদতে বিবৃতিটি শেষ করেন। এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরান সরকার দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই দীর্ঘ শোককালীন সময়ে দেশটির সকল সরকারি প্রতিষ্ঠান ও জনজীবনে বিশেষ বিধিনিষেধ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনা ও সর্বোচ্চ নেতার শাহাদাত বরণের খবর পুরো অঞ্চলের ভূ-রাজনীতিকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিয়েছে। বিশেষ করে পবিত্র রমজান মাসে এ ধরনের বড় মাপের সামরিক পদক্ষেপ বিশ্বশান্তি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ