ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খামেনির মৃত্যুর পরেও তেহরানে থামেনি বোমা বর্ষণ, সকালেও বিস্ফোরণের শব্দ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০১ মার্চ ২০২৬

খামেনির মৃত্যুর পরেও তেহরানে থামেনি বোমা বর্ষণ, সকালেও বিস্ফোরণের শব্দ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিশ্চিত হওয়ার পরেও তেহরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রবিবার (১ মার্চ ২০২৬) ভোরে সূর্য ওঠার পরপরই রাজধানী তেহরানে একের পর এক বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছেন এলাকাবাসী। বিবিসির বরাতে দৈনিক আমার দেশ এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির মৃত্যুর পরেও বোমা বর্ষণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) তাদের সামাজিক মাধ্যম এক্স-এ একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে মার্কিন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও লক্ষ্যবস্তুতে আঘাতের দৃশ্য দেখা গেছে। পোস্টে বলা হয়েছে, "নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কমান্ড এখন দ্রুত পদক্ষেপ নিচ্ছে।"

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী ইরানজুড়ে ৩০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, শাসন সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা এবং সামরিক কমান্ড সেন্টার।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) যৌথ মার্কিন-ইসরায়েলি হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাত রবিবার সকালেও থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যজুড়ে পরিস্থিতি ক্রমেই আরও ভয়াবহ রূপ নিচ্ছে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খামেনির মৃত্যুর পরেও তেহরানে থামেনি বোমা বর্ষণ, সকালেও বিস্ফোরণের শব্দ

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিশ্চিত হওয়ার পরেও তেহরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রবিবার (১ মার্চ ২০২৬) ভোরে সূর্য ওঠার পরপরই রাজধানী তেহরানে একের পর এক বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছেন এলাকাবাসী। বিবিসির বরাতে দৈনিক আমার দেশ এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির মৃত্যুর পরেও বোমা বর্ষণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) তাদের সামাজিক মাধ্যম এক্স-এ একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে মার্কিন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও লক্ষ্যবস্তুতে আঘাতের দৃশ্য দেখা গেছে। পোস্টে বলা হয়েছে, "নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কমান্ড এখন দ্রুত পদক্ষেপ নিচ্ছে।"

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী ইরানজুড়ে ৩০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, শাসন সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা এবং সামরিক কমান্ড সেন্টার।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) যৌথ মার্কিন-ইসরায়েলি হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাত রবিবার সকালেও থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যজুড়ে পরিস্থিতি ক্রমেই আরও ভয়াবহ রূপ নিচ্ছে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ