ইরানে যৌথ সামরিক অভিযান পরিচালনার পর এবার সমঝোতার ইঙ্গিত দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (১ মার্চ ২০২৬) তিনি বলেছেন, ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো এখন 'সময়ের ব্যাপার মাত্র'।
উল্লেখ্য, শনিবার (২৮ ফেব্রুয়ারি) 'অপারেশন এপিক ফিউরি' নামে পরিচালিত যৌথ মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হন। হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক অবকাঠামো ও গোয়েন্দা সংস্থার কার্যালয় ধ্বংস করা হয়। এর জবাবে ইরান সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা হামলা চালিয়েছে।
ট্রাম্প বলেছেন, এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস করা এবং আমেরিকান জনগণকে 'আসন্ন হুমকি' থেকে রক্ষা করা। অভিযানে ইরানের নৌবাহিনী 'নিশ্চিহ্ন' করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে ইরানের আইআরজিসি ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে 'ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী অভিযান' পরিচালনা করা হবে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন