ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইরানের দাবি ২০০ মার্কিন সেনা নিহত, 'ভিত্তিহীন' বলছে সেন্টকম

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০১ মার্চ ২০২৬

ইরানের দাবি ২০০ মার্কিন সেনা নিহত, 'ভিত্তিহীন' বলছে সেন্টকম

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে তেহরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এই দাবিকে 'সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা' আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। রাশিয়ান সংবাদ সংস্থা তাস নিউজ এ তথ্য জানিয়েছে।

আইআরজিসি দাবি করেছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে তাদের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০০ জন মার্কিন সৈন্য হতাহত হয়েছে। পাশাপাশি সেন্টকমের একটি রণতরী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তারা দাবি করেছে। তেহরান এই অভিযানকে তাদের 'অপারেশন ট্রুথফুল প্রমিজ ৪'-এর বড় সাফল্য হিসেবে প্রচার করছে।

তবে আলজাজিরাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে সেন্টকমের একজন মুখপাত্র এই দাবিগুলো সরাসরি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, আইআরজিসির পক্ষ থেকে ২০০ মার্কিন সেনা হতাহতের যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং কোনো রণতরী ক্ষতিগ্রস্ত হওয়ার দাবিও সত্য নয়। সেন্টকম জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের অধিকাংশ হামলা সফলভাবে প্রতিহত করেছে এবং মার্কিন বাহিনীর কোনো বড় ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত নেই।

উল্লেখ্য, শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া যৌথ মার্কিন-ইসরায়েলি হামলার জবাবে ইরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও জর্ডানে একযোগে পাল্টা হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের এই দাবাল পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই বাড়ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইরানের দাবি ২০০ মার্কিন সেনা নিহত, 'ভিত্তিহীন' বলছে সেন্টকম

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে তেহরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এই দাবিকে 'সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা' আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। রাশিয়ান সংবাদ সংস্থা তাস নিউজ এ তথ্য জানিয়েছে।

আইআরজিসি দাবি করেছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে তাদের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০০ জন মার্কিন সৈন্য হতাহত হয়েছে। পাশাপাশি সেন্টকমের একটি রণতরী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তারা দাবি করেছে। তেহরান এই অভিযানকে তাদের 'অপারেশন ট্রুথফুল প্রমিজ ৪'-এর বড় সাফল্য হিসেবে প্রচার করছে।

তবে আলজাজিরাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে সেন্টকমের একজন মুখপাত্র এই দাবিগুলো সরাসরি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, আইআরজিসির পক্ষ থেকে ২০০ মার্কিন সেনা হতাহতের যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং কোনো রণতরী ক্ষতিগ্রস্ত হওয়ার দাবিও সত্য নয়। সেন্টকম জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের অধিকাংশ হামলা সফলভাবে প্রতিহত করেছে এবং মার্কিন বাহিনীর কোনো বড় ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত নেই।

উল্লেখ্য, শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া যৌথ মার্কিন-ইসরায়েলি হামলার জবাবে ইরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও জর্ডানে একযোগে পাল্টা হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের এই দাবাল পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই বাড়ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ