ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০১ মার্চ ২০২৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ ২০২৬) সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হয়। বিবিসি ও সিএনএন এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানায়, শনিবার সকালে তেহরানে নিজ কার্যালয়ে দায়িত্ব পালনকালে হামলায় খামেনি শাহাদাত বরণ করেছেন। একই হামলায় তার মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন বলে আলজাজিরা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে।

ইরানের রেভুল্যুশনারি গার্ড (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, "আমরা একজন মহান নেতাকে হারিয়েছি, যিনি আত্মার পবিত্রতা, ঈমানের দৃঢ়তা ও অহংকারীদের মুখোমুখি হওয়ার সাহসে অনন্য ছিলেন।" তেহরানভিত্তিক সংবাদ সংস্থা ইরনা জানায়, ইসলামী বিপ্লবের এই নেতা ইসরায়েলি ও মার্কিন আক্রমণে শহীদ হয়েছেন। এর আগে নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খামেনির নিহত হওয়ার খবর জানান।

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনির মৃত্যুতে ইরান সরকার রবিবার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। ৩৭ বছর ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্বে থাকা খামেনির মৃত্যুতে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন অস্থিরতার আশঙ্কা তীব্র হয়ে উঠেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ ২০২৬) সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হয়। বিবিসি ও সিএনএন এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানায়, শনিবার সকালে তেহরানে নিজ কার্যালয়ে দায়িত্ব পালনকালে হামলায় খামেনি শাহাদাত বরণ করেছেন। একই হামলায় তার মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন বলে আলজাজিরা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে।

ইরানের রেভুল্যুশনারি গার্ড (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, "আমরা একজন মহান নেতাকে হারিয়েছি, যিনি আত্মার পবিত্রতা, ঈমানের দৃঢ়তা ও অহংকারীদের মুখোমুখি হওয়ার সাহসে অনন্য ছিলেন।" তেহরানভিত্তিক সংবাদ সংস্থা ইরনা জানায়, ইসলামী বিপ্লবের এই নেতা ইসরায়েলি ও মার্কিন আক্রমণে শহীদ হয়েছেন। এর আগে নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খামেনির নিহত হওয়ার খবর জানান।

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনির মৃত্যুতে ইরান সরকার রবিবার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। ৩৭ বছর ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্বে থাকা খামেনির মৃত্যুতে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন অস্থিরতার আশঙ্কা তীব্র হয়ে উঠেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ