ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দোয়া চেয়েছেন সবার

ইরান-ইসরায়েল যুদ্ধে বিমান বন্দরে আটকা মুশফিক

স্পোর্টস ডেস্ক :
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ইরান-ইসরায়েল যুদ্ধে বিমান বন্দরে আটকা মুশফিক
বাংলাদেশের সাবেক অধিনায়ক - মুশফিকুর রহিম।

সাবেক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম পবিত্র হজ পালনের পর দেশে ফিরতে পারছেন না। চলমান ইরান-ইসরায়েল সংঘাত ও মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন তিনি।

মুশফিক সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, “কয়েকদিন আগে আমি উমরাহ হজ সম্পন্ন করেছি। আলহামদুলিল্লাহ, আমি আজ এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলাম। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি।”

তিনি আরও বলেন, “সর্বশক্তিমান আল্লাহই ভালো জানেন, কবে এবং কীভাবে আমরা ঢাকায় ফিরব। সবার কাছে দোয়া কামনা করছি।”

মুশফিক বর্তমানে শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটে খেলছেন এবং ঘরোয়া লিগ বা চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে অংশ নিচ্ছেন না। তাই এই সময়ে তিনি সৌদি আরব গিয়েছিলেন হজ পালনের উদ্দেশ্যে। তবে ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে আন্তর্জাতিক ফ্লাইটগুলো বিপর্যস্ত হওয়ায় দেশে প্রত্যাবর্তন আপাতত সম্ভব হচ্ছে না।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইরান-ইসরায়েল যুদ্ধে বিমান বন্দরে আটকা মুশফিক

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সাবেক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম পবিত্র হজ পালনের পর দেশে ফিরতে পারছেন না। চলমান ইরান-ইসরায়েল সংঘাত ও মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন তিনি।

মুশফিক সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, “কয়েকদিন আগে আমি উমরাহ হজ সম্পন্ন করেছি। আলহামদুলিল্লাহ, আমি আজ এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলাম। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি।”

তিনি আরও বলেন, “সর্বশক্তিমান আল্লাহই ভালো জানেন, কবে এবং কীভাবে আমরা ঢাকায় ফিরব। সবার কাছে দোয়া কামনা করছি।”

মুশফিক বর্তমানে শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটে খেলছেন এবং ঘরোয়া লিগ বা চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে অংশ নিচ্ছেন না। তাই এই সময়ে তিনি সৌদি আরব গিয়েছিলেন হজ পালনের উদ্দেশ্যে। তবে ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে আন্তর্জাতিক ফ্লাইটগুলো বিপর্যস্ত হওয়ায় দেশে প্রত্যাবর্তন আপাতত সম্ভব হচ্ছে না।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ