ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাশিয়ার তীব্র সমালোচনা

ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র নিজের ‘আসল চেহারা’ দেখাল

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র নিজের ‘আসল চেহারা’ দেখাল
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এর বিস্ফোরক মন্তব্য

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার তীব্র সমালোচনা করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তিনি অভিযোগ করেছেন, ইরানের বিরুদ্ধে এই হামলাকে আড়াল করতে পরমাণু আলোচনা শুধুই ঢাল হিসেবে ব্যবহার করেছে ওয়াশিংটন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে মেদভেদেভ বলেন, “শান্তি প্রতিষ্ঠাকারী আবারও তার আসল চেহারা দেখাল।” তিনি আরও মন্তব্য করেন, “ইরানের সঙ্গে সব আলোচনা ছিল কেবল ঢাল। কারও কোনো সন্দেহ ছিল না, কারও কোনো কিছুর সঙ্গে একমত হওয়ার প্রয়োজনও ছিল না।”

এদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত এই দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের বস্তুনিষ্ঠ মূল্যায়ন করা, যা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করছে। রাশিয়া এখনও আন্তর্জাতিক আইন, পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত রয়েছে।

এর আগে শনিবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে তেহরানসহ ইরানের ছয় শহরে আকস্মিক হামলা চালায়। জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার মধ্যে রয়েছে কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র নিজের ‘আসল চেহারা’ দেখাল

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার তীব্র সমালোচনা করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তিনি অভিযোগ করেছেন, ইরানের বিরুদ্ধে এই হামলাকে আড়াল করতে পরমাণু আলোচনা শুধুই ঢাল হিসেবে ব্যবহার করেছে ওয়াশিংটন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে মেদভেদেভ বলেন, “শান্তি প্রতিষ্ঠাকারী আবারও তার আসল চেহারা দেখাল।” তিনি আরও মন্তব্য করেন, “ইরানের সঙ্গে সব আলোচনা ছিল কেবল ঢাল। কারও কোনো সন্দেহ ছিল না, কারও কোনো কিছুর সঙ্গে একমত হওয়ার প্রয়োজনও ছিল না।”

এদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত এই দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের বস্তুনিষ্ঠ মূল্যায়ন করা, যা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করছে। রাশিয়া এখনও আন্তর্জাতিক আইন, পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত রয়েছে।

এর আগে শনিবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে তেহরানসহ ইরানের ছয় শহরে আকস্মিক হামলা চালায়। জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার মধ্যে রয়েছে কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ