ইরানের হোরমোজগান প্রদেশের মিনাবে মেয়েদের একটি স্কুলে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অন্তত ৪০ শিক্ষার্থী নিহত হয়েছেন। প্রথমদিকে মৃতের সংখ্যা পাঁচজন বলা হলেও, পরবর্তী প্রতিবেদনে তা ৪০-এ বৃদ্ধি পেয়েছে। এই হামলায় স্কুলটির অবকাঠামোও ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।
একই দিনে ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানি রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, যৌথ হামলার জবাবে তেহরান মধ্যপ্রাচ্যের অন্তত ছয়টি দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি, কুয়েতের আল-সালেম বিমানঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছে।
এছাড়া, আমিরাতের আবু ধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে। একই সঙ্গে বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র আঘাত হানেছে এবং সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন