ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া নতুন দফার ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশটির বিভিন্ন এলাকায় সতর্ক সাইরেন বেজে উঠেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার দুপুরে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ আগে দেশের একাধিক অঞ্চলে সাইরেন সক্রিয় করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিমান বাহিনী সম্ভাব্য হুমকি প্রতিহত এবং প্রয়োজনীয় স্থানে পাল্টা আঘাত হানতে কাজ করছে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অজেয় নয়। তাই সাধারণ মানুষকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
এদিকে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির আকাশে প্রবেশ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। শনিবার দুপুরে প্রকাশিত আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো কার পক্ষ থেকে ছোড়া হয়েছে তা এখনো স্পষ্ট নয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন