কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। সোমবার রাতে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি জানিয়েছে, কাতারের দোহা শহর থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বিবিসি অ্যারাবিক এক্সিওস নিউজ এজেন্সির বরাতে জানিয়েছে, কাতারের মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এই ছয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। একই তথ্য বিবিসি পার্সিয়ানও এক্সিওস ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে নিশ্চিত করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।
এর কিছুক্ষণ আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক অজ্ঞাতনামা মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, ইরান মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর হামলার প্রস্তুতি হিসেবে ক্ষেপণাস্ত্র লঞ্চার বিভিন্ন স্থানে সরিয়ে নিচ্ছিল।
রয়টার্স ও এএফপি জানিয়েছে, দোহায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর প্রায় এক ঘণ্টা আগে কাতার কর্তৃপক্ষ দেশটির আকাশসীমা বন্ধ ঘোষণা করে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিগুলোর একটি কাতারে অবস্থিত।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন