ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ধুনটে মোটরসাইকেলসহ চোর আটক : গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

মোঃ গোলাম রব্বানী
মোঃ গোলাম রব্বানী ফটো জার্নালিস্ট
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ধুনটে মোটরসাইকেলসহ চোর আটক : গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ
ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় মোটরসাইকেল চুরির সময় হারুন অর রশিদ (৪০) নামে এক পেশাদার চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। ঘটনা ঘটে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মথুরাপুর বাজারে। আটক হারুন অর রশিদ রংপুরের পীরগঞ্জ উপজেলার হাসানপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

উপজেলার শিমুলকান্দি গ্রামের মোতালেব হাসান মথুরাপুর বাজারে খুদ ও ভূষির ব্যবসা করেন। তিনি তার দোকানের পাশে মোটরসাইকেলটি রেখে কাজ করছিলেন। দুপুর আনুমানিক ১:৩০ মিনিটের দিকে মোতালেব দেখতে পান তার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। মালিকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং খোঁজাখুঁজি শুরু করেন।

দুপুর ১:৪৫ মিনিটের দিকে মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে জনতা মোটরসাইকেলসহ হারুনকে হাতেনাতে ধরে ফেলে। উত্তেজিত জনতা চোরকে গণধোলাই দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, হারুন অর রশিদ একজন পেশাদার মোটরসাইকেল চোর। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, বগুড়াসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মোটরসাইকেল চুরি ও বেচাকেনার সঙ্গে জড়িত।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) তাকে চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ধুনটে মোটরসাইকেলসহ চোর আটক : গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বগুড়ার ধুনট উপজেলায় মোটরসাইকেল চুরির সময় হারুন অর রশিদ (৪০) নামে এক পেশাদার চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। ঘটনা ঘটে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মথুরাপুর বাজারে। আটক হারুন অর রশিদ রংপুরের পীরগঞ্জ উপজেলার হাসানপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

উপজেলার শিমুলকান্দি গ্রামের মোতালেব হাসান মথুরাপুর বাজারে খুদ ও ভূষির ব্যবসা করেন। তিনি তার দোকানের পাশে মোটরসাইকেলটি রেখে কাজ করছিলেন। দুপুর আনুমানিক ১:৩০ মিনিটের দিকে মোতালেব দেখতে পান তার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। মালিকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং খোঁজাখুঁজি শুরু করেন।

দুপুর ১:৪৫ মিনিটের দিকে মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে জনতা মোটরসাইকেলসহ হারুনকে হাতেনাতে ধরে ফেলে। উত্তেজিত জনতা চোরকে গণধোলাই দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, হারুন অর রশিদ একজন পেশাদার মোটরসাইকেল চোর। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, বগুড়াসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মোটরসাইকেল চুরি ও বেচাকেনার সঙ্গে জড়িত।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) তাকে চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ