ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

ইসরায়েলের লক্ষ্য করে ইরানের পাল্টা হামলা

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ইসরায়েলের লক্ষ্য করে ইরানের পাল্টা হামলা
চিত্র : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের দিকে পাল্টা আক্রমণ শুরু করেছে। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের ভূখণ্ডের দিকে ধেয়ে আসছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী সাধারণ জনগণকে প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, বিমান বাহিনী সম্ভাব্য হুমকি প্রতিহত করতে কাজ করছে এবং প্রয়োজন হলে পাল্টা আঘাতের প্রস্তুতিও নিচ্ছে। নাগরিকদের নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি।

ইসরাইলের টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার সময় উত্তর ইসরায়েলজুড়ে সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দাদের নিরাপদ কক্ষে আশ্রয় নিতে বলা হয়। ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা করছে।

এর আগে ইরান সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “আমরা তোমাদের সতর্ক করেছিলাম। এখন তোমরা এমন একটি পথে যাত্রা শুরু করেছ, যার শেষ আর তোমাদের নিয়ন্ত্রণে নেই।”

উল্লেখ্য, তেহরানের অতি-সুরক্ষিত পাস্তুর এলাকায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই এলাকায় প্রেসিডেন্টের কার্যালয় ও সর্বোচ্চ নেতার বাসভবন অবস্থিত। তবে হামলার পরই ইরানের প্রেসিডেন্ট ও শীর্ষনেতাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র রূপ নিয়েছে এবং দুই পক্ষের পাল্টাপাল্টি আঘাতের ফলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইসরায়েলের লক্ষ্য করে ইরানের পাল্টা হামলা

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ