বান্দরবান পার্বত্য জেলা পরিষদ-এর উদ্যোগে রোয়াংছড়ি উপজেলায় আয়োজিত ১০ দিনব্যাপী বালক (অনূর্ধ্ব-১৭) ফুটবল প্রশিক্ষণ কর্মসূচির সফল সমাপ্তি হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা ১৫ মিনিটে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়ানুরাগী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য নাংফ্রা খুমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অংশৈমং মারমা, রোয়াংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাথোয়াইঅং মারমা, উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক সাচিংথুই মারমা, রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রনি মজুমদার এবং প্রেসক্লাবের অর্থ সম্পাদক হ্লাছোহ্রী মারমা। বক্তারা তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১০ দিন এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। প্রধান কোচ ছোটন দাশ ও সহকারী কোচ অংহ্লাচিং মারমার তত্ত্বাবধানে মোট ২৪ জন উদীয়মান ফুটবলার ফুটবলের মৌলিক কৌশল, ফিটনেস, বল নিয়ন্ত্রণ, পাসিং ও দলগত সমন্বয় বিষয়ে নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করে। আয়োজকরা জানান, পার্বত্য এলাকার কিশোরদের নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়ের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং তাদেরকে নগদ ২ হাজার ৫শ টাকা করে সম্মানী প্রদান করা হয়। প্রশিক্ষণার্থীদের অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সাবেক ইউপি চেয়ারম্যান ও রোয়াংছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি তার বক্তব্যে জানান, তৃণমূল পর্যায়ে ফুটবলের মানোন্নয়নে আগামী মাসে আরও এক মাস মেয়াদী দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। প্রশিক্ষণ শেষে একটি প্রীতি ম্যাচ আয়োজনের ঘোষণাও দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, ধারাবাহিক এমন উদ্যোগের মাধ্যমে রোয়াংছড়ি থেকে ভবিষ্যতে আরও দক্ষ ও প্রতিভাবান ফুটবলার উঠে আসবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন