ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তেহরানে বিস্ফোরণ

আকাশসীমা বন্ধ করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আকাশসীমা বন্ধ করলো ইরান

ইরানের কর্তৃপক্ষ শনিবার (২৮ ফেব্রুয়ারি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরো দেশের আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের মুখপাত্র মাজিদ আখভান জানান, দেশের আকাশসীমা নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা হয়েছে।

এর আগে একই দিনে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। ইসরায়েলের জরুরি সতর্কতার নির্দেশের সঙ্গে তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সূত্র মতে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে ছিলেন না এবং তাকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।

দেশটির রাজধানী তেহরানের উত্তর ও পূর্ব অংশে শনিবার সকাল থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিস্ফোরণের উৎস, ব্যাপ্তি বা সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আকাশসীমা বন্ধ করলো ইরান

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ইরানের কর্তৃপক্ষ শনিবার (২৮ ফেব্রুয়ারি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরো দেশের আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের মুখপাত্র মাজিদ আখভান জানান, দেশের আকাশসীমা নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা হয়েছে।

এর আগে একই দিনে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। ইসরায়েলের জরুরি সতর্কতার নির্দেশের সঙ্গে তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সূত্র মতে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে ছিলেন না এবং তাকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।

দেশটির রাজধানী তেহরানের উত্তর ও পূর্ব অংশে শনিবার সকাল থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিস্ফোরণের উৎস, ব্যাপ্তি বা সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ