দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে তিন মাস মেয়াদী বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং দৈনিক যাতায়াত ভাতার বিশেষ সুযোগ প্রদান করছে সরকার।
যুব উন্নয়ন অধিদপ্তরের ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কারিগরি ব্যবস্থাপনায় মোট ৬০০ ঘণ্টার এই বিশেষ কোর্সে ভর্তির জন্য বর্তমানে পঞ্চম ব্যাচের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রকল্পের তথ্য অনুযায়ী, দেশের আটটি বিভাগের নির্ধারিত ৪৮টি জেলার আগ্রহী প্রার্থীরা এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে এবং বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে থাকা আবশ্যক। বিশেষ যোগ্যতাস্বরূপ কম্পিউটারের প্রাথমিক জ্ঞান সম্পন্ন এবং নিজস্ব ল্যাপটপ থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রতিটি ব্যাচে ন্যূনতম ৩০ শতাংশ নারী প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে।
এই প্রশিক্ষণ কার্যক্রমের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো অংশগ্রহণকারীদের জন্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের কোনো প্রকার কোর্স ফি প্রদান করতে হবে না। উল্টো যাতায়াত খরচ বাবদ প্রতিদিন ২০০ টাকা হারে ভাতা প্রদান করবে সরকার। পাশাপাশি প্রশিক্ষণের দিনগুলোতে সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকেলের নাস্তার ব্যবস্থাও রয়েছে। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সরকারি সনদপত্র প্রদান করা হবে।
আটটি বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলোর মধ্যে ঢাকা বিভাগের ৭টি, ময়মনসিংহ বিভাগের ৩টি, চট্টগ্রাম বিভাগের ৮টি, রাজশাহী বিভাগের ৭টি, খুলনা বিভাগের ৯টি, রংপুর বিভাগের ৭টি, বরিশাল বিভাগের ৫টি এবং সিলেট বিভাগের ২টি জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। আবেদনকারীকে আবেদনের সময় জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অনলাইনে আপলোড করতে হবে।
ভর্তির সময়সূচি অনুযায়ী, অনলাইনে আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এরপর ৬ মার্চ ২০২৬ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান ও সময় প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে ৭ মার্চ এবং আগামী ১০ মার্চ চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মপ্রত্যাশী তরুণদের ফ্রিল্যান্সিং পেশায় উদ্বুদ্ধ করতে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুসংহত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগ্রহী প্রার্থীরা ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
???? আবেদনের লিংক : https://e-laeltd.com/64-student-reg-jubo

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন