ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দেশজুড়ে জরুরি অবস্থা জারি

ইরানে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ইরানে ইসরায়েলের হামলা
চিত্র : সংগৃহীত

ইসরায়েল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে আকস্মিক হামলা চালিয়েছে। হামলার পর সম্ভাব্য পাল্টা আক্রমণের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিষয়টি সংবাদমাধ্যম বিবিসি থেকে জানা গেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে জানান, ইরানের সম্ভাব্য ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় দেশব্যাপী ‘স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় আগাম প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, ইরানি গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের রিপাবলিক এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইসরায়েল।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইরানে ইসরায়েলের হামলা

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ইসরায়েল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে আকস্মিক হামলা চালিয়েছে। হামলার পর সম্ভাব্য পাল্টা আক্রমণের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিষয়টি সংবাদমাধ্যম বিবিসি থেকে জানা গেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে জানান, ইরানের সম্ভাব্য ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় দেশব্যাপী ‘স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় আগাম প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, ইরানি গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের রিপাবলিক এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইসরায়েল।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ