বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বরপা এলাকায় বিআরই ব্রাদার্স নামে একটি কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ শুরু করেন, জানিয়েছেন শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা।
বেলা সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষোভ চলার খবর দেন পরিদর্শক সেলিম বাদশা। মহাসড়কে অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি জানান, কারখানাটির ৭০ থেকে ৮০ জন শ্রমিকের গত মাসের বেতন বকেয়া রয়েছে। বৃহস্পতিবার বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ তা না দেওয়ায় দুই শতাধিক শ্রমিক কর্মবিরতি দিয়ে সড়কে নেমে আসেন।
মালিকপক্ষ জানিয়েছে, ব্যাংক বন্ধ থাকায় শনিবার বেতন পরিশোধ সম্ভব হয়নি, তবে আগামী সোমবার বেতন দেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে ত্রি-পক্ষীয় আলোচনা চলমান রয়েছে বলে পরিদর্শক সেলিম বাদশা জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন