ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সীমান্তে রণক্ষেত্র: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগান বাহিনীর ড্রোন হামলা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

সীমান্তে রণক্ষেত্র: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগান বাহিনীর ড্রোন হামলা

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সীমান্ত উত্তেজনা এখন সরাসরি যুদ্ধে রূপ নিয়েছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলের মিরানশাহ এবং স্পিনওয়ামে অবস্থিত দুটি পাকিস্তানি সামরিক ক্যাম্পে মুহুর্মুহু ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তানের তালেবান যোদ্ধারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিরাপত্তা সূত্রের তথ্যানুযায়ী, ড্রোন হামলার ফলে স্পিনওয়াম সামরিক ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে আফগান ভূখণ্ডে পাকিস্তানি বাহিনীর চালানো বিমান হামলার প্রতিশোধ নিতেই তালেবান যোদ্ধারা এই পাল্টা আক্রমণ চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই হামলায় পাকিস্তানি বাহিনীর কী পরিমাণ প্রাণহানি বা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, সে সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক কড়া বিবৃতিতে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তান যদি তাদের সামরিক অভিযান অব্যাহত রাখে, তবে ইসলামিক এমিরেটের (তালেবান) বাহিনী আরও কঠোর ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। প্রতিপক্ষের সামর্থ্যকে ইঙ্গিত করে তিনি মন্তব্য করেন, "আমাদের হাত তাদের (পাকিস্তানের) গলা পর্যন্ত পৌঁছাতে সক্ষম।"

দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান এই পাল্টাপাল্টি হামলা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে চরম অস্থিরতা তৈরি করেছে। এর আগে শুক্রবার রাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও এই যুদ্ধ পরিস্থিতিকে 'অত্যন্ত দুঃখজনক' বলে অভিহিত করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে দুই দেশের সীমান্ত অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং উভয় পক্ষই অতিরিক্ত সেনা মোতায়েন করছে বলে জানা গেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান না হলে এই সংঘাত পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সীমান্তে রণক্ষেত্র: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগান বাহিনীর ড্রোন হামলা

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ