ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিলেটে জরুরি মেরামত কাজ: আজ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে বেশ কিছু এলাকা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

সিলেটে জরুরি মেরামত কাজ: আজ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে বেশ কিছু এলাকা

সিলেটের লাক্কাতুরা উপকেন্দ্রের অধীনে বার্ষিক জরুরি রক্ষণাবেক্ষণ ও সঞ্চালন লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার জন্য আজ শনিবার শহরের বড় একটি অংশে টানা নয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের তথ্য নিশ্চিত করেছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায়, আজ শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত লাক্কাতুরা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। উপকেন্দ্রটির বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বিদ্যুৎহীন এলাকার তালিকায় রয়েছে লাক্কাতুরা উপকেন্দ্রের ঘোপাশাল ফিডার, কাকুয়ারপাড় ফিডার এবং ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের আওতাভুক্ত বিশাল এলাকা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এডভেঞ্চার ওয়ার্ল্ড ও আবদানী এলাকা। এছাড়া বড়শালা বাজার মসজিদের পাশ্ববর্তী এলাকা, পর্যটন, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান এবং ঘোপাশাল ও মহালদিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিভ্রাটের তালিকায় আরও রয়েছে উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাহল, লালবাগ, পীররগাও, ছালিয়া, রতিলিলা এবং সালুটিকর ঘাট ও এর আশপাশের অঞ্চলসমূহ। নির্ধারিত সময়ের পর কাজ শেষ হওয়া মাত্রই দ্রুততম সময়ে পুনরায় বিদ্যুৎ সংযোগ সচল করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিউবো কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সিলেটে জরুরি মেরামত কাজ: আজ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে বেশ কিছু এলাকা

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সিলেটের লাক্কাতুরা উপকেন্দ্রের অধীনে বার্ষিক জরুরি রক্ষণাবেক্ষণ ও সঞ্চালন লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার জন্য আজ শনিবার শহরের বড় একটি অংশে টানা নয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের তথ্য নিশ্চিত করেছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায়, আজ শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত লাক্কাতুরা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। উপকেন্দ্রটির বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বিদ্যুৎহীন এলাকার তালিকায় রয়েছে লাক্কাতুরা উপকেন্দ্রের ঘোপাশাল ফিডার, কাকুয়ারপাড় ফিডার এবং ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের আওতাভুক্ত বিশাল এলাকা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এডভেঞ্চার ওয়ার্ল্ড ও আবদানী এলাকা। এছাড়া বড়শালা বাজার মসজিদের পাশ্ববর্তী এলাকা, পর্যটন, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান এবং ঘোপাশাল ও মহালদিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিভ্রাটের তালিকায় আরও রয়েছে উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাহল, লালবাগ, পীররগাও, ছালিয়া, রতিলিলা এবং সালুটিকর ঘাট ও এর আশপাশের অঞ্চলসমূহ। নির্ধারিত সময়ের পর কাজ শেষ হওয়া মাত্রই দ্রুততম সময়ে পুনরায় বিদ্যুৎ সংযোগ সচল করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিউবো কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ