ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর অপপ্রচার বা ‘ফেক নিউজ’ প্রতিরোধে সরকারি কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। গতকাল শুক্রবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে চার উপজেলার কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলার প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এই আলোচনা সভায় মন্ত্রী বলেন, একটি চক্র ফ্যামিলি কার্ড নিয়ে ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। সরকারের এই জনবান্ধব উদ্যোগকে সফল করতে হলে এসব অপপ্রচার কঠোরভাবে মোকাবিলা করতে হবে। তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, জনগণকে সঠিক তথ্য দিয়ে আশ্বস্ত করতে হবে যাতে কেউ বিভ্রান্তির শিকার না হয়।
ডা. এ জেড এম জাহিদ হোসেন উল্লেখ করেন যে, এই ফ্যামিলি কার্ড প্রকল্পটি প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি অগ্রাধিকারমূলক কর্মসূচি। আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানটি যেন সফলভাবে সম্পন্ন হয় এবং প্রকৃত সুবিধাভোগীরা যেন সঠিক সময়ে কার্ড হাতে পান, সেই লক্ষ্যেই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বিস্তারিত পরিকল্পনা করা হয়েছে।
দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে মন্ত্রী আরও বলেন, প্রকল্পের প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখতে হবে। কোনো ধরনের অনিয়ম বা আর্থিক লেনদেন যেন এই মহৎ উদ্যোগকে বিতর্কিত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। দেশের সাধারণ মানুষের কল্যাণে গৃহীত এই বিশাল কর্মযজ্ঞে সততার সাথে দায়িত্ব পালনের জন্য তিনি প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন