বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) এ মাহফিল অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ নিশ্চিত করেছেন।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় তেজগাঁও কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন সরকারপ্রধান। এরপর বিকেলে জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন তিনি।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। সেই সাক্ষাতেই তারেক রহমান মাহফিলে উপস্থিত থাকার সম্মতি দেন।
এছাড়া জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান টেলিফোনে প্রধানমন্ত্রীকে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ সপরিবারে মাহফিলে অংশ নেওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছেন বলে জানা গেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন