দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে সদ্য মুদ্রিত নোটবোঝাই একটি সামরিক কার্গো বিমান মহাসড়কে বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে জানান, দেশটির জাতীয় মুদ্রা বলিভিয়ান বলিভিয়ানোর নতুন ছাপানো নোট নিয়ে বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো বিমান লা পাজ সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল। বিমানবন্দরের কাছাকাছি পৌঁছে অবতরণের সময় সেটি রানওয়ে থেকে বিচ্যুত হয়ে পার্শ্ববর্তী মহাসড়কে আছড়ে পড়ে। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানে আগুন ধরে যায় এবং কাছাকাছি থাকা কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এবং অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন