শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানী ঢাকায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও রাজনৈতিক সংগঠনের উল্লেখযোগ্য বেশ কিছু কর্মসূচি রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিকেল ৪টায় দৈনিক প্রথম আলো অফিস পরিদর্শন করবেন। একই সময়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনও প্রথম আলো অফিসে যাবেন। এরপর বিকেল ৫টায় তিনি নিটোরে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ড্যাব) ইফতার মাহফিলে অংশ নেবেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বিকেল সাড়ে ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডে নিউমার্কেট ফুটওভার ব্রিজ উদ্বোধন করবেন।
মৎস্যজীবীদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ সকাল সাড়ে ১০টায় জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন দুপুর ১২টায় নবনিযুক্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে নগর ভবনে যাবেন।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন