ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইতিহাসে প্রথমবার ইসরায়েলে এফ-২২ মোতায়েন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ইতিহাসে প্রথমবার ইসরায়েলে এফ-২২ মোতায়েন

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলের বিমানঘাঁটিতে অত্যাধুনিক এফ-২২ র‍্যাপ্টর স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের ভূখণ্ড এবং সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের সম্ভাব্য ইরানি পাল্টা হামলা থেকে রক্ষার উদ্দেশ্যে এই যুদ্ধবিমানগুলো মোতায়েন করা হয়েছে। সাবেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ডেনিস রস নিশ্চিত করেছেন, ইসরায়েলের ঘাঁটি থেকে মার্কিন যুদ্ধবিমান পরিচালনার এটিই প্রথম নজির।

বিশ্লেষকরা জানান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক বিকল্প সংকুচিত হয়ে পড়ে। সাবেক মার্কিন কূটনীতিক এলিয়ট অ্যাব্রামস বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক কিছু দেশের অসহযোগিতাই এই সিদ্ধান্তের মূল কারণ।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা চলমান থাকলেও কোনো সমাধান মেলেনি। ওয়াশিংটন পরমাণু চুক্তিতে বাধ্য করতে তেহরানের ওপর চাপ বাড়াচ্ছে, তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো চাপের মুখে তারা নতি স্বীকার করবে না। পাশাপাশি ইরান রাশিয়া ও চীনের সঙ্গে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ক্রয়ের চুক্তি সম্পন্ন করেছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইতিহাসে প্রথমবার ইসরায়েলে এফ-২২ মোতায়েন

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলের বিমানঘাঁটিতে অত্যাধুনিক এফ-২২ র‍্যাপ্টর স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের ভূখণ্ড এবং সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের সম্ভাব্য ইরানি পাল্টা হামলা থেকে রক্ষার উদ্দেশ্যে এই যুদ্ধবিমানগুলো মোতায়েন করা হয়েছে। সাবেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ডেনিস রস নিশ্চিত করেছেন, ইসরায়েলের ঘাঁটি থেকে মার্কিন যুদ্ধবিমান পরিচালনার এটিই প্রথম নজির।

বিশ্লেষকরা জানান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক বিকল্প সংকুচিত হয়ে পড়ে। সাবেক মার্কিন কূটনীতিক এলিয়ট অ্যাব্রামস বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক কিছু দেশের অসহযোগিতাই এই সিদ্ধান্তের মূল কারণ।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা চলমান থাকলেও কোনো সমাধান মেলেনি। ওয়াশিংটন পরমাণু চুক্তিতে বাধ্য করতে তেহরানের ওপর চাপ বাড়াচ্ছে, তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো চাপের মুখে তারা নতি স্বীকার করবে না। পাশাপাশি ইরান রাশিয়া ও চীনের সঙ্গে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ক্রয়ের চুক্তি সম্পন্ন করেছে বলে জানা গেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ