ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

“কেউ হাসিনা হলে, আমরা আবু সাইদ হয়ে রুখে দেবো”: ডাকসু ভিপি

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

“কেউ হাসিনা হলে, আমরা আবু সাইদ হয়ে রুখে দেবো”: ডাকসু ভিপি
ঢাবি ডাকসু আয়োজিত বিক্ষোভ সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েম বলেছেন, জীবন দিয়ে হলেও বাংলাদেশে আর ‘হাসিনাতন্ত্র’ ফিরে আসতে দেওয়া হবে না। তিনি বলেন, “যদি কেউ হাসিনা হয়ে উঠতে চায়, আমরা আবু সাইদ হয়ে তাদের রুখে দেবো।”

ঢাবি ডাকসু আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। সমাবেশটি নরসিংদীসহ সারাদেশে ধর্ষণ ও সহিংসতার ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা “আপোষ না সংগ্রাম—সংগ্রাম, সংগ্রাম”, “উই ওয়ান্ট জাস্টিস—হ্যাং দ্য রেপিস্ট”, “ধর্ষকদের কবর দে” এবং “ধর্ষক আর স্বৈরাচার—মিলেমিশে একাকার” ইত্যাদি স্লোগান দেন।

ডাকসু ভিপি বলেন, “জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যেখানে কোন গুম-খুন, হত্যা, ধর্ষণ বা চাঁদাবাজি থাকবে না। কিন্তু নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চারটি লাশ পড়ে গেছে। সারাদেশে মা-বোনদের ইজ্জত লুন্ঠিত হচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, “সম্প্রতি নরসিংদির ঘটনা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। ধর্ষণের ঘটনা ঢাকঢোল পিটিয়ে চাপা দেওয়া হচ্ছে। এছাড়া সারাদেশে ভিন্নমত দমন করা হচ্ছে। আমরা বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হতে দেবো না।”

আওয়ামী লীগ নিয়ে মন্তব্য করতে গিয়ে ডাকসু ভিপি বলেন, “এরা রাজনৈতিক দল নয়, তারা একটি সন্ত্রাসী সংগঠন। জুলাইয়ে তারা দুই হাজার মানুষ হত্যা করেছে। খুনী হাসিনার বিরুদ্ধে সরকারকে জিরো টলারেন্স নীতি নিতে হবে, তাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার ও ফাঁসির ব্যবস্থা করতে হবে।”

বিক্ষোভে ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনীম জুমা, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং ক্রিয়া সম্পাদক আরমান হোসেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

“কেউ হাসিনা হলে, আমরা আবু সাইদ হয়ে রুখে দেবো”: ডাকসু ভিপি

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ