ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুকে কষ্ট নিয়েও নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

বুকে কষ্ট নিয়েও নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির
চিত্র : সংগৃহীত

জামায়াতে ইসলামী গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চায়। তাই বুকে কষ্ট নিয়ে হলেও নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, সরকারি দল ও বিরোধী দল মিলেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সরকার যদি দুর্নীতি ও অন্যায় বন্ধ করতে পারে, তাহলে পাঁচ বছরের মধ্যে দেশ সম্পূর্ণভাবে বদলে যেতে পারে।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, সরকারের ভালো কাজে জামায়াত পূর্ণ সমর্থন দেবে। তবে কোনো অন্যায়, অপরাধ কিংবা দুর্নীতি দেখা দিলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা হবে এবং প্রয়োজন হলে তা রুখে দেওয়া হবে। তিনি বলেন, সরকারের ব্যর্থতা দেশের প্রায় ১৮ কোটি মানুষের ক্ষতির কারণ হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বুকে কষ্ট নিয়েও নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জামায়াতে ইসলামী গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চায়। তাই বুকে কষ্ট নিয়ে হলেও নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, সরকারি দল ও বিরোধী দল মিলেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সরকার যদি দুর্নীতি ও অন্যায় বন্ধ করতে পারে, তাহলে পাঁচ বছরের মধ্যে দেশ সম্পূর্ণভাবে বদলে যেতে পারে।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, সরকারের ভালো কাজে জামায়াত পূর্ণ সমর্থন দেবে। তবে কোনো অন্যায়, অপরাধ কিংবা দুর্নীতি দেখা দিলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা হবে এবং প্রয়োজন হলে তা রুখে দেওয়া হবে। তিনি বলেন, সরকারের ব্যর্থতা দেশের প্রায় ১৮ কোটি মানুষের ক্ষতির কারণ হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ