শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের মানুষ রাজনীতিতে আমূল পরিবর্তন চায়। মানুষ এখন আর খবরদারির রাজনীতি পছন্দ করে না। নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে স্থানীয় নির্বাচনেও জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুরের মোস্তফাপুরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের সব নাগরিক মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবে—এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। আইনের শাসন নিশ্চিত করা হবে এবং সবাই সমান সুযোগ পাবে। সরকারের সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম প্রশাসনের সহযোগিতায় বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রতিটি উপজেলায় খাল খননের জন্য তালিকা চেয়েছে। খাল খননের মাধ্যমে ফসল উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক সহায়তা কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন