ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কালীগঞ্জে চায়নিজ বিয়ার উদ্ধার, ৩৮ কার্টুনসহ তিনজন আটক

আতিফ ভুইয়ান
আতিফ ভুইয়ান
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

কালীগঞ্জে চায়নিজ বিয়ার উদ্ধার, ৩৮ কার্টুনসহ তিনজন আটক

গাজীপুরের কালীগঞ্জে ১২ শতাংশ অ্যালকোহলসমৃদ্ধ ৩৮ কার্টুন ভর্তি ১ হাজার ৮২৪ পিস চায়নিজ বিয়ারসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঘোনাপাড়া এলাকায় অবস্থিত চায়না বাংলা কংক্রিট অ্যান্ড ব্লক ইন্ডাস্ট্রিজ কারখানায় অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ড-১২-৬৯৬৮) ও কারখানার বিভিন্ন কক্ষ থেকে বিপুল পরিমাণ বিয়ার উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন সিলেটের ছাতক থানার জয়ন্তপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে নাজির হোসেন (২১), কিশোরগঞ্জ সদর থানার হারোয়া গ্রামের বজলুর রহমানের ছেলে মেহেদী হাসান (৩৪) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বাগলা গ্রামের আব্দুল বারেকের ছেলে আমান উল্লাহ (৩৩)। পুলিশ জানায়, তারা সবাই মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহভাজন।

কালীগঞ্জ–কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ারগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পিকআপ ভ্যানসহ তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কালীগঞ্জে চায়নিজ বিয়ার উদ্ধার, ৩৮ কার্টুনসহ তিনজন আটক

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে ১২ শতাংশ অ্যালকোহলসমৃদ্ধ ৩৮ কার্টুন ভর্তি ১ হাজার ৮২৪ পিস চায়নিজ বিয়ারসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঘোনাপাড়া এলাকায় অবস্থিত চায়না বাংলা কংক্রিট অ্যান্ড ব্লক ইন্ডাস্ট্রিজ কারখানায় অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ড-১২-৬৯৬৮) ও কারখানার বিভিন্ন কক্ষ থেকে বিপুল পরিমাণ বিয়ার উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন সিলেটের ছাতক থানার জয়ন্তপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে নাজির হোসেন (২১), কিশোরগঞ্জ সদর থানার হারোয়া গ্রামের বজলুর রহমানের ছেলে মেহেদী হাসান (৩৪) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বাগলা গ্রামের আব্দুল বারেকের ছেলে আমান উল্লাহ (৩৩)। পুলিশ জানায়, তারা সবাই মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহভাজন।

কালীগঞ্জ–কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ারগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পিকআপ ভ্যানসহ তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ