ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কালীগঞ্জে শিল্প প্রতিষ্ঠানের আড়ালে মাদক কারবার, ১৮২৪ ক্যান বিয়ারসহ ৩ জন গ্রেপ্তার

মোঃ নাজিমুদ্দিন
মোঃ নাজিমুদ্দিন স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

কালীগঞ্জে শিল্প প্রতিষ্ঠানের আড়ালে মাদক কারবার, ১৮২৪ ক্যান বিয়ারসহ ৩ জন গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জে একটি শিল্প প্রতিষ্ঠানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদকের রমরমা ব্যবসা চলার অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকার পাথরঘাটসংলগ্ন চায়না বাংলা কংক্রিট অ্যান্ড ব্লক ইন্ডাস্ট্রির ভেতর থেকে এ মাদক উদ্ধার করা হয়। শিল্প প্রতিষ্ঠানের পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান থেকে ৪২ কার্টুন, মোট ১ হাজার ৮২৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার ফোরাক্কা এলাকার ফজলুর রহমানের ছেলে মো. মেহেদী হাসান (৩৪), সিলেট জেলার ছাতক উপজেলার জৈন্তাপুর এলাকার নিজাম উদ্দিনের ছেলে নাজির হোসেন (২১) এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বাগলা এলাকার আব্দুল বারেকের ছেলে আমান উল্লাহ (৩৩)।

তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, এই শিল্প প্রতিষ্ঠানটিকে আড়াল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে কালীগঞ্জ, গাজীপুর ও টঙ্গীসহ ঢাকার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই অভিযানটি সফল হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর থেকে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রেপ্তারের ভয়ে অনেকেই আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। এদিকে উদ্বেগের বিষয় হলো, কালীগঞ্জের নবনির্বাচিত সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন কয়েক দিন আগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেও, ঘটনার পরপরই স্থানীয় দলীয় প্রভাবশালীদের পক্ষ থেকে বিভিন্নভাবে তদবির শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে স্থানীয় মহলে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন অভিযান ও মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর ৩০/০২/২০২৬।

এ বিষয়ে কালীগঞ্জ ও কাপাসিয়া সার্কেলের এক পুলিশ কর্মকর্তা জানান, এলাকাবাসী একটি মিনি ট্রাকে বিপুল পরিমাণ বিয়ারসহ তিনজনকে আটক করে থানায় খবর দেয়। পরে ওসি মো. জাকির হোসেন, সেকেন্ড অফিসার মো. শামীমসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মাদক, পরিবহনকারী মিনি ট্রাক এবং তিন আসামিকে হেফাজতে নেয়। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কালীগঞ্জে শিল্প প্রতিষ্ঠানের আড়ালে মাদক কারবার, ১৮২৪ ক্যান বিয়ারসহ ৩ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ