রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ১০:৩০ টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
সভায় সাধারণ জনগণকে কোনো হয়রানি ছাড়াই দ্রুত সেবা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। এছাড়া পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধে বৃদ্ধি রোধে নজরদারি রাখার পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা ও থানার আইন-শৃঙ্খলা বজায় রাখতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় ভাল কর্মদক্ষতার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। উপস্থিত সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে সাধারণ জনগণের আস্থা অর্জনের তাগিদ দেওয়া হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন