চুয়াডাঙ্গা জেলা কার্যালয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার তদারকি জোরদার করেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দোকানপাটের তদারকি করা হয়। মেয়াদোত্তীর্ণ বীজ এবং কীটনাশক বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় আশাদুজ্জামানের প্রতিষ্ঠান মেসার্স বিশ্বাস বীজ কেন্দ্রকে ১৫ হাজার টাকা এবং চাঁন মিয়ারের প্রতিষ্ঠান মেসার্স সিয়াম ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে বাজারের বিভিন্ন হোটেল, ফলের দোকান, ফার্মেসি এবং মুদি দোকানও তদারকি করা হয়। ব্যবসায়ীদেরকে মানসম্মত পণ্য বিক্রি নিশ্চিত করতে এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য/ঔষধ বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নীপা, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।
জেলা কার্যালয় জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং বাজারে ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করতে কঠোর মনিটরিং চালানো হবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন