জেনেভায় ইউক্রেন-যুক্তরাষ্ট্র শান্তি বৈঠকের ঠিক আগের রাতে ইউক্রেনের একাধিক শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, যাতে একটি শিশুসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, রাজধানী কিয়েভে একযোগে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তিনি নাগরিকদের বিমান প্রতিরক্ষা সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে নির্দেশ দেন।
কিয়েভ পুলিশ জানায়, হামলায় একটি অনাবাসিক ভবনে অগ্নিকাণ্ড, একটি বহুতল ভবনের বারান্দার জানালা বিধ্বস্ত এবং একটি দোতলা বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে রাজধানীতে প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি।
উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভ ও পার্শ্ববর্তী একটি গ্রামে ১৪ জন আহত হন, যাদের মধ্যে সাত বছর বয়সী একটি শিশুও রয়েছে বলে আঞ্চলিক প্রধান ওলেগ সিনেগুবভ নিশ্চিত করেছেন। দক্ষিণের জাপোরিঝঝিয়া শহরেও ব্যাপক হামলায় ১৯টি অ্যাপার্টমেন্ট ভবন, চারটি আবাসিক বাড়িসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং সাতজন আহত হন। এছাড়া ক্রিভিই রিহ শহরে আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, চার বছর আগে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে এ যুদ্ধে লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলসহ রাশিয়া সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ অবসানে মধ্যস্থতার ভূমিকায় থাকা ওয়াশিংটন এই সংঘাতের দ্রুত সমাপ্তি চায় বলে জানানো হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন